পাংশায় অস্ত্রসহ ওসি মিজান হত্যা মামলার আসামি গ্রেফতার

গ্রেফতাররাজবাড়ীর পাংশায় ওসি মিজান হত্যা মামলার আসামি মোহম্মদ আলী ভীমকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কষবামাঝাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহম্মদ আলী ভীম পাংশা উপজেলার কষবামাঝাইল গ্রামের আজিজ সরদারের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি হত্যা মামলার আসামি মহম্মদ আলী ভীমকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ২০০৪ সালে ৩১ জানুয়ারি পাংশা থানার ওসি মিজান অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।  

/বিটি/