গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক বুধবার (১৭ আগস্ট) দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবুল কালাম আজাদ ওরফে কালু (৩০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্গত টঙ্গীর মিরাশ পাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, মিরাশ পাড়া এলাকার বাড়িতে মালু মিয়া (২৫) ও তার বড় ভাই আবুল কালাম আজাদ ওরফে কালু সপরিবারে বসবাস করতেন। ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার খাওয়া নিয়ে ও পারিবারিক কলহের জের ধরে মালু মিয়ার (২৫) সঙ্গে কালুর কথা কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে কালু বটি দিয়ে মালু মিয়ার গলার পাশে ও বুকে কুপিয়ে পালিয়ে যায়। স্বজনরা আহত মালু মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে পরদিন টঙ্গী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৬ জুন কালুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে এই সাজা দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।
আরও পড়ুন-
নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!
৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল
/এফএস/