শ্রমিক ও পুলিশ সুত্র জানান, আশুলিয়ার দোসাইদ এলাকার রক গার্মেন্টস কারখানার শ্রমিকদের গত ১০ তারিখে জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর আবারও বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনও সাড়া না পেয়ে, দুপুরের পর থেকে তারা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।
/এইচকে/
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা