মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নে রবিবার টর্নেডো আঘাত হানে। টর্নেডোর কবলে পরে স্থানীয় মাছ বাজার, মসজিদ ও ঘর-বাড়িসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাউদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঝড়ে ৮/১০ টি ঘড়বাড়ি, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি মাছের বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া শিমুলিয়া বাজার এলাকায়ও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মো. সোহেল সর্দার (৫২) ও মো. শেরু ফকির (৫০) গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন- ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৫ কর্মীর মৃত্যু, আহত শতাধিক
/এফএস/