নারায়ণগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার

জেএমবিনারায়ণগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মনোয়ার ওরফে মনা (৫২) জেএমবির সক্রিয় সদস্য ও  তালিকাভুক্ত সন্ত্রাসী।
রবিবার সকালে বন্দরের ফরাজিকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে ২০১৪ সালে ২৫ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মনাকে গ্রেফতার করা হয়েছিল। ইতোমধ্যে ওই মামলায় তাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

মনার বাবার নাম মৃত সিদ্ধিকুর রহমান ওরফে পচাঁ মিয়া। মনার ছোট ভাই মাসুম বর্তমানে গ্রেফতার হয়ে ভারতের কারাগারে আছেন।

/এনএস/