পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ (ফাইল ছবি)দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদী উত্তাল হয়ে পড়ায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নৌ কর্তৃপক্ষ।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বড় বড় ঢেউ আর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল সাময়িকভাবে রবিবার রাত ৮টার ২০ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন:
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

 

/বিটি/