পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

P-D-Ferry Serviceদুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড় বড় ঢেউ আর তীব্র স্রোতের কারণে রবিবার রাত ৮টার ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়  রাত সাড়ে ১০টার পর ফেরি চলাচল শুরু হয়।

আরও পড়ুন:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

/বিটি/