গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুরের রামাইদ গ্রামের ডাকাত সর্দার বেল্লাল (৪০), কালিহাতী থানার পাথাইলকান্দি গ্রামের সালাম ডাকাত (৪৫),মির্জাপুর থানার পাকুটিয়া গ্রামের মোয়াজ্জেম (৩৮), ঘাটাইল থানার আব্দুল বারেক (৪৮) ও দোলন মৃধা (২৫)।
র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩)কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিপিএম জানান, রবিবার সন্ধ্যায় ভুঞাপুরের গোবিন্দাসী হাট এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় ডাকাতির প্রস্তুতিকালে নৌকা ও অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি চাপাতি ও ১টি ছোঁড়া উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ডাকাত সর্দার বেল্লালের বিরুদ্ধে টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জে ৩টি হত্যা, ৭টি ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
/এআর/