ঘটনাস্থল পরিদর্শনে এসে বিসিআইসি এর চেয়ারম্যান মো. ইকবাল জানান, এ ঘটনায় বিসিআইসি এর পক্ষ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও আছেন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, ড্যাপ-১ ও ড্যাপ-২ এর প্রতিদিনের উৎপাদন এক হাজার মেট্রিকটন। কিন্তু তাদের সক্ষমতা ১৬০০ মেট্রিকটন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও বিসিআইসি এর চেয়ারম্যান মো. ইকবাল ঘটনাস্থলে আছেন। কিছুক্ষণ করে তারা এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
উল্লেখ্য, রবিবার রাত পৌনে ১১টার দিকে, ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হন। কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত।
আরও পড়ুন:
চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাঙ্কে লিকেজ, ৬০ জন হাসপাতালে
চট্টগ্রামে গ্যাস ট্যাঙ্ক লিকেজের ঘটনায় তদন্ত কমিটি গঠন
/বিটি/