নারায়ণগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

বাল্যবিয়ের প্রতীকী ছবিনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইসলাম জানান, বুধবার উপজেলার হাটাব টেকপাড়া এলাকার হারুন মিয়ার মেয়ে স্থানীয় হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মুনমুনকে (১২) তার চাচার বাড়িতে এনে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তাকে জানান। দুপুর ২টার দিকে পুলিশ পাঠিয়ে ওই বিয়ে বন্ধ করা হয়। এ সময় স্কুল শিক্ষার্থী খাদিজা বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন বাবা হারুন মিয়া ও মা আকলিমা বেগম।

কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

 আরও পড়ুন:

প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

/বিটি/