পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে আরিচা থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে চার মাসের এক শিশু নিহত হয়। এতে আহত হয় আরও ২০ যাত্রী।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: অসময়ে চাল কিনছে সরকার, কেজি প্রতি দর বেড়েছে ৫ টাকা
/এমও/