গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১


আশুলিয়াআশুলিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত  গ্রামীণ ব্যাংকের উপ ব্যবস্থাপক ইসমাইল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ছিনতাইকারীর নাম সুমন (২০)। তার বাড়ি গাজীপুরের হাবিবপুরে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আশুলিয়ার কবিরপুর শাখা থেকে ইসমাইল হোসেন ক্ষুদ্র ঋণের টাকা উত্তোলন করে মোটরসাইকেলে চন্দ্রা শাখার উদ্দেশে রওনা দেন। তিনি নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাজারে এসে পৌঁছালে পাঁচ ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা ওই কর্মকর্তাকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় সুমন নামের এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় লুণ্ঠিত টাকাও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সামরিক শাখার প্রধানসহ নিহত ২

কিঞ্চিৎ সন্দেহে বাসা ছাড়তে নোটিশ দেওয়া হয় না.গঞ্জে নিহত জঙ্গিদের 

/বিটি/