তিনি জানান, মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলের একজন বন্দি। সকাল সাড়ে ১০টার দিকে তার সঙ্গে থাকা রেডিওর মাধ্যমে রিভিউ আবেদন খারিজ হওয়ার খবর শুনেছেন। রায় শোনার পর তিনি একটু নার্ভাস হয়েছেন। তবে শারীরিকভাবে তিনি সুস্থ।
প্রসঙ্গত, মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন:
মীর কাসেমের ফাঁসির রায় বহাল
মীর কাসেমের ফাঁসির রায়ে সন্তুষ্ট ‘ডালিম হোটেলের বন্দিরা’
/বিটি/