বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানিকগঞ্জে ১৪ দলের এক সমাবেশ তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘অবশ্যই নির্বাচন হবে ২০১৯ সালের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের ফাইনাল খেলায় খালেদা জিয়াকে আসার আহ্বান জানাচ্ছি।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, মমতাজ বেগম এমপি, বাংলাদেশ ওয়াকর্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, তরিকুল ফেডারেশনের মহাসচিব এমএ আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
/এনএস/