সরকার চায় মানিকগঞ্জের গ্রামে হোক মীর কাসেমের দাফন

মীর কাসেম আলীসরকারের সিদ্ধান্ত ঠিকঠাক থাকলে মীর কাসেমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের চালা গ্রামে তাকে দাফন করা হবে, বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর এএসপি উনু মং। শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।
তিনি জানান, এ জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা ফেরদৌসীও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মীর কাসেম আলীর নির্মিত মসজিদ সংলগ্ন লেবু বাগানের পাশে তার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সব কিছু প্রস্তুত রাখা আছে। গ্রিন সিগন্যাল পেলে কবর প্রস্তত করা হবে। দুই শতাধিকেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছে মীর কাসেম আলীর গ্রামের বাড়ি ঘিরে।
চালা গ্রামের আহমাদিয়া সুলতানিয়া সামসুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার হুজুর হাফেজ মাওলানা আব্দুল কাদেরকে মীর কাসেম আলীর নামাজে জানাজা পড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

/এমডিপি/এমও/