টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, গাজীপুর সিটি করপোশেনের মেয়র ও সড়ক জনপথের কর্মকর্তারা দাবি বাস্তবায়নের আশ্বাস না দিলে তারা অবরোধ তুলবে না।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় সফিউদ্দিন সরকার একাডেমির ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় নিহত হয়। এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একাডেমির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। পরে তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। পরে আজ সকালে ফের মহাসড়ক অবরোধ করে।
এ সংক্রান্ত আগের খবর:
ওভারব্রিজের দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
/বিটি/