মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষে নিহত ১

Accident-Motive-02মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার নিহত হয়েছেন। তার নাম রাজীব (২৮)। এদিকে সড়ক দুর্ঘটনা ও মেঘনা সেতুর ওপর মালবাহী ট্রাক বিকল হওয়ায় মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘ সময়ে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. কামারুজ্জামান রাজ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার ভোরে বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকাআপের ড্রাইভার নিহত হন। এছাড়াও ভাটেরচর এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় তবে সেখানে কেউ হতাহত হয়নি। মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপে যানবাহন সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়া,একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা এবং মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক বিকল হওয়ায় গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
/এআর/