গোপালগঞ্জের ফুকরা মদন মোহন একাডেমিতে প্রতিদিনই সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ গ্রহণ করা হয়। কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী এ বিদ্যাপীঠে অ্যাসেম্বলি ( সমাবেশ) শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শপথ। শপথে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি ঘৃণা জানানো হয়। সবশেষে স্কুলের প্রধান শিক্ষক মো. জইন উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নীতি, আদর্শ, নৈতিকতা, সামাজিক-ধর্মীয় অনুশাসন সম্পর্কে এবং সস্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেন।
শিক্ষার্থীরা জানায়, জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃস্টিতে তাদের প্রধান শিক্ষক প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি ক্লাসের শেষে ৫ মিনিট শিক্ষকরা তাদের নৈতিক শিক্ষা দেয়।তারা জঙ্গিবাদকে ঘৃণা করে। তাদের শপথ সমৃদ্ধ দেশ গড়তে তারা জঙ্গিবাদ প্রতিহত করবে।
স্কুলের প্রধান শিক্ষক জাইন উদ্দিন বলেন, স্কুল শুরুর অ্যাসেম্বলিতেই আমরা জঙ্গিবাদবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা অভিাবক সমাবেশ শুরু করেছি। শিক্ষার পাশাপাশি সন্তানদের খোঁজ খবর রাখতে তাদের অনুপ্রাণিত করেছি। এতে ভালো সাড়া পেয়েছি। আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাই দিচ্ছি। আশাকরি আমার শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে যাবে না।
আরও পড়ুন: ফুটবল তারকা তাসলিমার বাবাকে পেটানোর অভিযোগ
/এআর/