ভবেরচর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান রাজ বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল আযহার ছুটির কারণে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, গত দুদিন ধরে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট লেগে থাকে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যানজট একটু বেশি।
তিনি আরও জানান, মহাসড়ক চার লেনের হলেও সেতু দুই লেনের। এতে সেতুর টোল প্লাজায় একসঙ্গে ছয়টি গাড়ি টোল দিয়ে যখন দুই লেনে এসে পড়ে তখনি যানজটের সৃষ্টি হয়।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়ক স্বাভাবিক। যানজট নেই। তবে ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি দেখা গেছে।
/এমডিপি/
আরও পড়ুন শিশু হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের মৃত্যুদণ্ড