এরশাদ সুনামগঞ্জ জেলার সুদুরপাথাড়ী গ্রামের তাহিরপুর উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, সুনামগঞ্জের তাহিরপুর থানার একটি হত্যা মামলায় জেলা আদালত তাকে ফাঁসির দণ্ড দেন। এর আগে থেকেই সে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজ একদল পুলিশ সদস্যদের নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত এরশাদ বর্তমানে শ্রীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
/বিটি/