শুক্রবার বিকেলে ওই ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। এসময় তিনি বলেছেন, এবার ঈদে ঘুরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এ ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে অপরাধ দমনে পুলিশ সদস্যদের নির্দেশনা মতে কাজ করে যাচ্ছেন।
মেঘনা টোল প্লাজায় টোল আদায়ের কারণে মহাসড়কে যানজট লেগেই থাকে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করেছিলাম টোল আদায় বন্ধ রাখার জন্য। কিন্তু করা সম্ভব না। আমরা বলেছি, অতিদ্রুতার সহিত টোল আদায় করতে। যাতে মহাসড়কে কোন যানজট সৃষ্টি না হয়।
জেলা পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূইয়া, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, মো. শরফুদ্দিন, মো. আব্দুর রশীদ, সোনারগাঁও থানার (ওসি) শাহ মঞ্জুর কাদের, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শরাফত উল্লাহ, আড়াইহাজার থানার (ওসি) মো. সাখায়াত হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরিফুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোশাররফ ওমর ও সোনারাগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল মাহমুদ প্রমুখ।
/এইচকে/
পড়ুন: ‘টুটুলের ছবি দেখিয়ে বলে, উনি ইসলামবিরোধী, হত্যা করতে হবে’