বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মদনপুর ইউপি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নূর-ই জান্নাত মসজিদের পশ্চিমে পরিত্যাক্ত একটি ঘর থেকে গ্রেফতার করা হয় নাইমুর রহমানকে (২৩)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, ৬২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
নাইমুর সঙ্গে থাকা রাজু আহমেদ পালিয়ে যেতে সক্ষম হয়। নাইমুর রহমান এলাকার শীর্ষ সন্ত্রাসী। সে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছে।
/এআরএল/
আরও পড়ুন: