নিহতরা হলেন, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের জারইতলা গ্রামের নূরুল ইসলাম (২৬), রুসমত আলী (৩৫) ও সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের নিজাম উদ্দিন । আহতরা হলেন, সাজনপুর গ্রামের মোকারম হোসেন (২২) ও আসাদ মিয়া (৩০)।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিকলীর সাজনপুর হাওরে মাছ ধরছিল স্থানীয় চার জেলে। এসময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই চার জেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম ও রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে যশোদল কাটাখাল গ্রামের কৃষক নিজাম উদ্দিন নিহত হন।
/এমডিপি/