টাঙ্গাইলে এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলটাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা  মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানাসহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে জেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিলের  আয়োজন করে।

মিছিলটি স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে পৌছে শেষ হয়।  সেখানে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশের  আয়োজন করা হয়।

সমাবেশে  বক্তরা, ফারুক আহমদ হত্যাকাণ্ডের  অন্যতম আসামি টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানাসহ তার তিন ভাই ও অন্য আসামিদের  ফাঁসির দাবি জানানন। এছাড়াও মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, আওয়ামী লীগ নেত্রী ও নিহত ফারুক আহমদ এর স্ত্রী নাহার আহমদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য,  রবিবার এ হত্যা মামলার অন্যতম আসামি এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল ১ম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এমডিপি/