মধুপুরে বজ্রাঘাতে দুই সন্তানসহ বাবা নিহত

টাঙ্গাইলটাঙ্গাইলের মধুপুরে বজ্রাঘাতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে মধুপুর উপজেলার মাকুন্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, একটি আদিবাসী পরিবারে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- নিখিল হাজং (৩৮) এবং তার দুই ছেলে জজ ইং সান (১০) ও লোটন ইং সান (৮)। তাদের বসতভিটায় বজ্রাঘাতের এই ঘটনায় নিখিল হাজং এর স্ত্রীও আহত হন।

আরও পড়ুন- 

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়


গুলশান হামলার আগে মধ্যপ্রাচ্য থেকে আসে ১৪ লাখ টাকা

/এফএস/