উচ্চ আদালত থেকে খালাসের রায় পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, তাদের খালাস সংক্রান্ত কাগজপত্র বুধবার রাতে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বেলা আড়াইটার দিকে ওই দুজনকে মুক্তি দেওয়া হয়। তারা ১২ বছর ধরে কারাগারে বন্দি ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসানউল্লাহ মাস্টারকে।
আরও পড়ুন:
মেয়র মান্নান আরও একটি মামলায় ফের গ্রেফতার
/বিটি/