প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল নলুয়া-টাঙ্গাইল সড়কের বুড়িবাইদ সেতুর কাছে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় মোটরসাইকেল, ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক, পিকআপ ও ইজিবাইক থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, গহনা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
অপর দিকে, একই দিন রাতে উপজেলার নলুয়া দেওদিঘী সড়কের ইউরেকা স্কুল মোড়ে রাস্তায় গাছ ফেলে একইভাবে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, মাঝে মধ্যেই ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটে থাকে। তিনি রাতে টহল পুলিশের অবস্থান জোরদারের দাবি জানান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘ডাকাতির সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তায় ফেলে রাখা গাছ সরিয়ে ফেলে চলাচলের উপযোগী করা হয়।’
/এফএস/