সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ এলাকার সাইদুল (২৬), নওগার গেলু (২৭) ও গাইবান্ধা এলাকার শাহ আলম (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আমিনবাজার এলাকায় আলী সুপার মার্কেটে ৩য় তলায় রশিদ ডেন্টাল ক্লিনিকের ডিজিটাল ব্যানারের লাইটিংয়ের কাজ করছিলেন ৮ শ্রমিক। এসময় অসাবধানতা বশত ওই ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
/এমডিপি/