মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এমপি রানা সহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানান।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ও ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারসহ প্রমুখ।
উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরে তার কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় জেলা ডিবি পুলিশ। ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা দীর্ঘদিন আত্মগোপনে থেকে আদালতে আত্মসর্মপন করেন। পরে আদালত তার জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
/এমডিপি/