মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এলাকাবাসী ও পেশার মানুষজন। এছাড়া হত্যায় জড়িত সন্দেহে আটক স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা সরকারকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এছাড়া, বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা, পৌর কমিশনার আব্দুল রাজ্জাক রাজা, সহপাঠি মায়া সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের ছাত্রী সুপ্রিয়ার লাশ বুধবার তার শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয় বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী দীপাঞ্জন, শ্বশুর দীলিপ সরকার এবং শাশুড়ি গীতা সরকারকে বুধবারই পুলিশ গ্রেফতার করে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, সুপ্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুকুমার সাহা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই ঘটনায় বুধবার সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার, শাশুড়ি গীতা সরকারকে গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
- বেসামরিক মুক্তিযোদ্ধারা খেতাববঞ্চিত: আ ক ম মোজাম্মেল হক
- রাবিতে শিক্ষকদের বাধায় ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতি পর্যবেক্ষণ স্থগিত
/এআইবি/এমও/