কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে প্রতিদিনই উত্ত্যক্ত করত বখাটে অসীম। অভিযোগ পেয়ে পুলিশ বিকেলে অসীমকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসীম উত্ত্যক্তের কথা স্বীকার করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাম্মী আক্তার ওই বখাটেকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
/ এইচকে/
পড়ুন: মানিকগঞ্জে কলেজছাত্রী হত্যা: রিমান্ডে স্বামী, শ্বশুর ও শাশুড়ি