জানাজায় অসংখ্য বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মরহুমের মরদেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহের কফিনবাহী গাড়িটি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরি মঞ্চে তার মরদেহ রাখা হয়।
জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজায় ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির উদ্দিন আহম্মেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন প্রমুখ।
পরে সকাল সোয়া ১১টায় হান্নান শাহের মরদেহ তার নিজ এলাকা কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে আবারও জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রাম কাপাসিয়ার ঘাগুটিয়ায়। সেখানে বাদ জুম্মা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন:
ভালোবাসা- শ্রদ্ধায় হান্নান শাহ’র চিরবিদায়
/বিটি/