মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু





মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চারতলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শ্যামল শেখ (২৩)। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার হাজী জহিরউদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

শ্যামল শেখের বাড়ি (২৩) শহরের গনকপাড়া রাঢ়ীপাড়া এলাকায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও  ডা.সাখাওয়াত হোসেন জানান, সকালে দেওভোগ এলাকার একটি চারতলা ভবন থেকে পড়ে যান শ্যামল শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমডিপি/