তিতাস গ্যাস জোনাল বিপনণ অফিস টাঙ্গাইলের সহ-ব্যবস্থাপক (রাজস্ব) খন্দকার মনজুর রহমান জানান, সঞ্চালন লাইন ফেটে যাওয়ার পর সকাল ৯টায় কালিহাতির এলেঙ্গা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, সকালে পুংলী ব্রিজের পাশে নদীতে হঠাৎ করে পানির তীব্র বুদবুদ দেখা দেয়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গ্যাসের অস্তিত্ব পান।
এদিকে, গ্যাস পাইপ লিকেজের সংবাদের পর কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, পুরনো পাইপ হওয়ায় নদীর ওই অংশে পাইপের কোনও জোড়া খুলে যেতে পারে। গ্যাস লাইন বন্ধ করে দেওয়ায় আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। ঢাকা থেকে টিম এসে মেরামত কাজ শুরু করবে।
/বিটি/