আল আরাফাত সজলের বাড়ি সাভারের বিরুলিয়া গ্রামে। সে ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (৩ অক্টোবর) রাতে বিরুলিয়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে রকি মুঠোফোনে সজলকে পাশের কাকাবর চৌধুরীর টেক এলাকায় ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হন সজল। বুধবার দুপুরে সজলের লাশ নদীতে ভেসে উঠেছে এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী ও পুলিশ চৌধুরীর টেক এলাকায় লাশ উদ্ধারে তল্লাশি চালিয়েও খুঁজে পাননি। এসময় গ্রামবাসী উত্তেজিত হয়ে রকিকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে তুরাগ নদীতে যুবলীগ কর্মীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই তারিকুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই তারিকুল।
/ এমডিপি/