গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে বেলায়েতকে আটক করা হয়।
ওই সময় তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক বেলায়েত হোসেন কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে।
আরও পড়ুন-
‘অভিযোগ করলে গুম করে ফেলবো’
আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ
/এফএস/