সোমবার শারদীয় দুর্গা পূজার নবমীর দিনে বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের পরিচয় যাওয়া যায়নি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলা ট্রিবিউনকে জানান, দর্শনার্থীদের অতিরিক্ত চাপেই এমন হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সাময়িকভাবে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ রয়েছে। তবে আয়োজকদের ব্যবস্থাপনায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
রাজবাড়ী বালিয়াকান্দি গ্রাম জামালপুরের আলোকদিয়ায় এই ব্যতিক্রমী পূজার প্রধান আয়োজক গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানান,বাঁশের তৈরি পূজা মণ্ডপের দ্বিতীয় তলার একাংশর কাঠের পাটাতন ভেঙেছে। তবে কেউ আহত হয়নি।
/এআর/