গোপালগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গোপালগঞ্জগোপালগঞ্জের কাশিয়ানীতে পানিতে ডুবে শুভ্র সরকার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের পাঁচ-কাউনিয়া গ্রামে এ এঘটনা ঘটে।
নিহত শুভ্র গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক সুজন সরকারের ছেলে। সে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র।
শুভ্রর বাবা সুজন সরকার জানান, গত শনিবার দুর্গা পূজার ছুটিতে মামার বাড়িতে বেড়াতে যায় শুভ্র। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের খালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খাল থেকে উদ্ধার করে রাহুথর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/