নারায়ণগঞ্জে সোয়েটার কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি সোয়েটার তৈরির কারখানায় এক কিশোরী শ্রমিককে (১২) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার বিকালে ওই কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ১২ বছরের কিশোরী স্থানীয় জয়া সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূণর্বাসন কেন্দ্রে। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় সুযোগে একই এলাকার মৃত মজিদ সরকারের ছেলে জাকির (৩৪) ওই কিশোরীকে পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

/এআর/