নিহতদের মধ্যে হেমায়েতপুর এলাকার নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন (৬০) ও বিরুলিয়া এলাকার শিরিন আক্তার (২০) নামে দুজনের পরিচয়া পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে হেমায়েতপুর এলাকার মনছুর ও রবিউল আলম নামে দুজনের মালিকানাধীন একটি রিকশার গ্যারেজের কাজ করতেন নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিন। রবিবার ভোর রাতে দুর্বৃত্তরা ওই গ্যারেজে প্রবেশ করে অটোরিকশা ও ইজিবাইক লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ওই নিরাপত্তা কর্মীকে বিদ্যুৎ সঞ্চালিত করে হত্যা করে।
এদিকে, সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সদর গ্রামে শিরিন নামে এক তরুনীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এছাড়া সাভারের ভাকুর্তার শ্যাসমাসী এলাকা থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে, রবিবার সকালে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীকে (৫০) ভর্তি করে কয়েকজন যুবক। চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করলে নিহতের লাশ রেখে পালিয়ে যায় তারা। নিহত নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় সাভার মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন:
সোমবার নার্গিসের হাতে অস্ত্রোপচার
/বিটি/