টাঙ্গাইলে ‘আল্লাহর দল’-এর প্রধানসহ ১৬ জঙ্গির কারাদণ্ড

রায় শেষে পুলিশ-ভ্যানে তোলা হচ্ছে জঙ্গিদেরটাঙ্গাইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর প্রধান মতিন মেহেদীসহ ১৬ জঙ্গিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানাও হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো গাইবান্ধার পালাশবাড়ির মতিন মেহেদী, শাহ মো. ফেরদৌস, আবু সাইদ, ফজল,  রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ও মুন্না।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পুর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পরদিন এসআই  মোশারফ হোসেন বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর থানার মামলা দায়ের করেন।

/এআরএল/

আরও পড়ুন: 

মাকে রাসেল ‘আব্বা’ বলে ডাকতো