বিআইডব্লিউটিসি’র শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, পদ্মায় চলাচলের উপযোগী গভীরতা না থাকায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম যানবাহন নিয়ে ফেরি ছাড়তে হচ্ছে। এছাড়া সবগুলো ফেরি ছাড়া সম্ভব না হওয়ায় ঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শনিবার সকালে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মাত্র সাত থেকে আটটি ফেরি চলাচল করছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য আট শতাধিক যান অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
/এআরএল/
আরও পড়ুন: