মুন্সীগঞ্জ ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সালাম, সুব্রত নাথ দেব ও মামুনের নেতৃত্বে একদল পুলিশ ওদলা সেলিমের বাড়িতে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার অভিযানে ওদলা সেলিমকে গ্রেফতারের পাশাপাশি একটি বিদেশি রিভলবার, ১টি একনলা বন্দুক, দুটি চাইনিজ কুড়াল, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চাপাতি, ছোড়াসহ বিপুল অস্ত্র জব্দ করা হয়।
/এআরএল/
আরও পড়ুন:
কাশ্মির সীমান্তে ভারতীয় সৈনিকের শিরশ্ছেদ, প্রতিশোধের হুমকি সেনাবাহিনীর