পুলিশ জানায়, দুপুরে ঘটমাঝি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট বাবুল হাওলাদারের লোকজনের সঙ্গে মন্টারপোল এলাকায় স্বতন্ত্র প্রার্থী বাদল ফকিরের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে বাবুল হাওলাদারের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাদল ফকিরের সমর্থকদের উপর। এসময় অন্তত ২০ জন আহত হয়। হামলার সময় তারা ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ২০টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মাদারীপুরের পুলিশ ও র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ৩১ মার্চ ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ৩টি কেন্দ্র ভোট কারচুপির অভিযোগে নির্বাচন স্থগিত করে প্রশাসন।
/এমডিপি/