আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নাশকতা মামলায় আসামি হওয়ায় তাকে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়।
মান্নানের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, সোনারগাঁও থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আজহারুল ইসলাম মান্নান। রবিবার ওই মামলায় আজহারুল ইসলাম মান্নান, শহিদুল্লাহ ও বাবুল মিয়া আদালতে আত্মসর্মন করে জামিন আবেদন করেন। আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
/এমডিপি/