কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী জয়ী





ইউপি নির্বাচন ২০১৬কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আক্তারুজ্জামান খোকন ৬৩৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি পেয়েছেন ৪৯৬৫ ভোট।
তাছাড়া জেলার ইটনা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ জয়ী হয়েছেন।
একই দিনে আরও তিনটি ইউনিয়নে তিনটি স্থগিত ভোট কেন্দ্রে নির্বাচন হয়েছে। এতে চেয়ারম্যান পদে করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান সনজু, কুলিয়ারচরের ছয়সুতী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মেজবাহ উদ্দিন ও রামদি ইউনিয়নে আওয়ামী লগি প্রার্থী আলাল উদ্দিন বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
/এইচকে/আপ-এআর/