সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির হোসেন। এ সময় সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়মন আকবর চৌধুরীর হাত থেকে বাঁচতে নেতাকর্মীরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, নবাগত সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু দলের পুরাতন ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি জামায়াত থেকে আসা হাইব্রিড নেতাকর্মী নিয়ে দল চালাচ্ছেন। পুরনো নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন, বাড়িঘরে হামলা করে এলাকা ছাড়া করেছে। আয়মন আকবর পেশী শক্তিধারী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করেছেন। এই সিন্ডিকেট টিআর, জিআর, সরকারি ঠিকাদারি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
তাদের আরও অভিযোগ, ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার সামসুল হক যিনি দীর্ঘ ২০ বছর যাবত এই এলাকায় কর্মরত আছেন। পিএসআই থেকে তার কর্মজীবন শুরু করে এখনও এই এলাকাতেই আছেন তিনি। এই পুলিশ কর্মকর্তা ও সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেনের নেতৃত্বে ও সাংসদ পুত্রের নির্দেশে তারা পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সরকারি নিয়মনীতি অমান্য করে দীর্ঘদিন যাবত কর্মরত থাকা এই সব কর্মকর্তাদের বদলিরও দাবি জানান তারা।
আরও পড়ুন:
ঝিকরগাছার আ. লীগ নেতা ঢাকা থেকে অপহৃত
/বিটি/