বিয়ের পরদিনই নববধূর লাশ

 

বিয়ের পরদিনই নববধূর লাশমুন্সীগঞ্জে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রিংকু আক্তার (১৯) নামেও এই নববধূ বাসর রাতে  আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে স্বামীর বাড়ির লোকজন। শনিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের স্বামীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

রিংকু গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি করে তার স্বামী নাহিদ ব্যাপারীর (২২) পরিবারের সদস্যরা।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই মোরশেদ আহম্মেদ জানান, প্রায় সাত মাস আগে দক্ষিণ ইসলামপুর গ্রামের আমির হোসেন ব্যাপারীর ছেলে নাহিদ ব্যাপারীর  (২২) সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে একই গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে রিংকু। শুক্রবার (৪ নভেম্বর) দুই পক্ষের আনুষ্ঠানিকতা হয়। এরপর রিংকু স্বামীর বাড়িতে ওঠে। শনিবার ভোর রাত ৫ টার দিকে রিংকুর লাশ পাওয়া যায়। সকালে রিংকুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহত রিংকুর বাবা আলাউদ্দিন শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানিয়েছেন এসআই মোরশেদ আহম্মেদ। আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এদিকে রিংকুর বাবা আলাউদ্দিন শেখ জানান, ‘মেয়েকে আনুষ্ঠন করে স্বামীর হাতে তুলে দিলাম। তাকে হাসিমুখে স্বামীর ঘরে পাঠালাম। কিন্তু কেন আত্মহত্যা করলো জানি না।’

আরও পড়ুন- 


মন্ত্রী ছায়েদুল হকের বিতর্কিত বক্তব্যের সত্যতা জানতে চায় সরকার

/এফএস/