নারায়ণগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোসলেহ উদ্দিন (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই মো. খলিল মিয়া (২০) পলাতক রয়েছে। তারা মৃত পিয়ার আলীর ছেলে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানান, বাড়ির পাশে একটি ডোবা ভরাটকে কেন্দ্র করে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় । একপর্যায়ে মোসলেহ উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মনির। পরে মোসলেহ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 

সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান,‘ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি সহ ঘাতক মনিরকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

আরও পড়ুন:
রংপুর চিনিকলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ

/বিটি/