টঙ্গীতে অস্ত্রসহ গ্রেফতার ২

 

 

গ্রেফতারটঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইলের রাসেল (২৫) ও নরসিংদীর দিপু (২৪)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস এ তথ্য জানিয়েছেন।

এস আই জানান, ওই দুই যুবক সোমবার দিবাগত রাত আড়াইটর দিকে টঙ্গীর পাগার পিয়ালী মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা। এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় রাসেলের দেহ তল্লাশি করে ৩ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। টঙ্গী থানায় তাদের বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে। তাদের নিয়ে আরও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

/এমএনএইচ/